শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘মক্কা ও মদিনা রক্ষায়’ সেনা পাঠাবে বাংলাদেশ

সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা শরীফ রক্ষায় প্রয়োজনে সেনাবাহিনী পাঠাবে বাংলাদেশ। সাম্প্রতিক সৌদি আরব সফরে ওই দেশের সরকারকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে অবহিত করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, সৌদি আরব চাইলে পবিত্র মক্কা ও মদিনা শরীফ রক্ষায় বাংলাদেশ সেনা পাঠাবে। প্রধানমন্ত্রী সৌদি সফরকালে তাদের এই প্রতিশ্রুতি দিয়েছেন।

সেনা পাঠানোর বিষয়টি সৌদি সামরিক জোটে অন্তর্ভুক্তি কি না, জানতে চাইলে সচিব বলেন, সৌদি সামরিক জোটে সেনা পাঠানোর বিষয়ে কোনো কথা হয়নি। কেবল পবিত্র মক্কা ও মদিনা শরীফ রক্ষায় সেনা পাঠানোর কথা বলা হয়েছে।

বাংলাদেশ থেকে সৌদি আরব যে ৫ লাখ শ্রমিক নেওয়ার কথা ছিল, তা এই বছর থেকে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছিলেন, বন্ধু রাষ্ট্র হিসেবে সৌদি সরকার সহযোগিতা চাইলে বাংলাদেশ তা দেবে।

সংবাদ সম্মেলনে কুয়েত আগ্রাসনের প্রসঙ্গ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওই সময় দুই পবিত্র মসজিদের নিরাপত্তায় সহায়তা চাওয়া হলে বাংলাদেশ সেনাদল পাঠিয়েছিল।

ওই সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর কাছে সংবাদকর্মীরা আরও জানতে চান, বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে কি না। আবুল হাসান মাহমুদ আলী সংবাদকর্মীদের প্রশ্নের জবাব সরাসরি না দিয়ে বলেন, সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী যে সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে তাতে নিরাপত্তা সহযোগিতা এবং সামরিক সহযোগিতা বিভাগ রয়েছে। বিশ্বের ৩৪ দেশ এ সেন্টারের সঙ্গে যুক্ত, বাংলাদেশও সেখানে আছে। বাংলাদেশ ওই সেন্টারে থেকে নিরাপত্তা বিষয়ে কাজ করবে বলেও জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ