মঙ্গলবার থেকেই বদলে যাচ্ছে আবহাওয়া


গত দু’দিন আবহাওয়া একটু অন্যরকম হয়েছে। মেঘলা আকাশ কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। আবার বদল আসছে। আবহাওয়া প্রতিদিনই বদলে যাচ্ছে। গত ৭২ ঘণ্টায় অনেকটাই বদলেছে আবহাওয়া। তাপমাত্রা কিছুটা হলেও কমেছে। তাপপ্রবাহ থেকেই সাময়িক স্বস্তি মিলেছে। বিকেলের পর থেকে রীতিমতো আরামদায়ক পরিবেশ। সন্ধের পরে কিছুটা ঠান্ডা হাওয়াও পাওয়া গিয়েছে। এই রকম আবহাওয়া আগামিকাল সোমবারও থাকবে। সুত্র-এবেলা
পূর্বাভাস বলছে, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৮ ডিগ্রির আশপাশে। এর পরে মঙ্গলবার থেকেই ফিরবে আকাশের রুদ্র রূপ। মঙ্গল-বুধ-বৃহস্পতি পর পর তিনদিন সর্বোচ্চ তাপমাত্রা ৪১-৪২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলেই পূর্বাভাস।
গতকালের পূর্বাভাসে বলা হয়েছিল আবহাওয়া অনুকূল হচ্ছে। কিন্তু আজ জানা গেল সেটা স্থায়ী হচ্ছে না। দু’দিন পরেই ফের আসছে কষ্টের দিন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













