মঞ্চে বসে পর্ন দেখার সময় ধরা খেলেন মন্ত্রী


ভারতের কর্নটাকা রাজ্যে তানভির সাইত নামের এক মন্ত্রী একটি অনুষ্ঠানের মঞ্চে বসে পর্ন দেখার সময় ধরা পড়েছেন। মন্ত্রী পরিষদের জন্য এই ঘটনা সত্যিই খুব লজ্জাজনক। বৃহস্পতিবার টিপু জয়ন্তী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ওই মন্ত্রী। সেখানেই ওই ঘটনা ঘটেছে। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রাথমিক এবং উচ্চ শিক্ষা বিষয়ক ওই মন্ত্রী রাইচুরে একটি অনুষ্ঠানে মোবাইল ফোনে পর্ন ছবি দেখছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে ওই মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিজেপি।
কান্নাডা চ্যানেল এবং টিভি-৯ তানভির সাইতের পর্ন দেখার বিষয়টি প্রকাশ করা হয়েছে। তবে সাইত এই ঘটনা পুরোপুরি অস্বীকার করেছেন।
তার দাবি, তিনি মায়সোরে টিপু জয়ন্তী অনুষ্ঠানের ছবি দেখছিলেন। তখন হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ছবিগুলো চলে এসেছে।
এমন ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও আরো দুই বিজেপি নেতা পর্ন দেখার সময় হাতে-নাতে ধরা পড়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













