বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মতিঝিলে গুলিবিদ্ধ যুবলীগকর্মী বাবুর মৃত্যু

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে দুর্বৃত্তদের গুলিতে আহত যুবলীগের এক কর্মী মারা গেছেন। তার নাম রিজভী হাসান বাবু। তার সঙ্গে আহত হাসানুল হক ইমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার রাত ১১টার দিকে এজিবি কলোনির আইডিয়াল জোনে তাদের ওপর হামলার পর রাতেই দুইজনকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে রিজভীকে প্রথমে স্কয়ার হাসপাতাল ও পরে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। ভোরে মারা যান তিনি।

মতিঝিল থানার উপপরিদর্শক দুলাল কুণ্ডু ঢাকাটাইমসকে জানান, গতকাল রাতে মতিঝিল এজিবি কলোনির ক্লাবে আড্ডা দিচ্ছিলেন যুবলীগের কয়েকজন কর্মী। হঠাৎ কয়েকজন চার থেকে পাঁচ জন দুর্বৃত্ত এসে তাদেরকে গুলি করে পালিয়ে যায়।

বাবুর মাথা, বাম পাজর ও বুকে গুলি লাগে। আর ইমনের গুলি লাগে বাম পাজর ও পায়ে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।

কারা এই হামলা করেছে সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কোনো তথ্য পাওয়া যায়নি জানিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, যুবলীগের একজন নেতা কয়েকজন সন্ত্রাসীর নামে অভিযোগ করেছেন। তবে বিষয়টি নিয়ে নিশ্চিত নন তারা। আজ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার স্বজন এবং সঙ্গীদের সঙ্গে কথা বললেই বেশ কিছু বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

দেশের প্রধান বাণিজ্যিক এলাকা মতিঝিলে যুবলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলে এর আগেও সংগঠনের শীর্ষস্থানীয় নেতা খুন হয়েছেন।

২০১৩ সালের ২৯ জুলাই রাতে খুন হন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি। পুলিশের তদন্তে জানা যায়, এলাকায় আধিপত্য, টাকার ভাগাভাগিসহ নানা বিরোধে অভ্যন্তরীণ কোন্দলে খুন হন মিল্কি। এই ঘটনায় র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে যুবলীগ নেতা তারেক নিহত হন। সংগঠনের আরও কয়েকজন নেতার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত