মদদদাতা ও আস্তানা সম্পর্কে জানাবে ‘হ্যালো সিটি’ অ্যাপ
নতুন তৈরি করা ‘হ্যালো সিটি’ অ্যাপের মাধ্যমে সন্ত্রাসে মদদদাতা ও অর্থদাতাদের বের করা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ রোববার সকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অ্যাপটির উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
অ্যাপের প্রথমেই জঙ্গি ও উগ্রবাদ ক্যাটাগরি, এর পর রয়েছে বিস্ফোরক, অস্ত্র এবং আন্তদেশীয় অপরাধ ক্যাটাগরি। তাই যেকোনো ব্যবহারকারী এর যেকোনোটিতে প্রবেশ করে তথ্য দিতে পারবেন পুলিশকে। অ্যাপটি তৈরি করেছে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হলি আর্টিজান বেকারিতে নিষ্ঠুরতার পরই আমরা এ ধরনের অ্যাপের কথা ভাবতে শুরু করি। যে অ্যাপের মাধ্যমে নিজের পরিচয় না জানিয়েই অপরাধ-সংক্রান্ত যেকোনো তথ্য জানানো যাবে।’ তিনি আরো বলেন, ‘আমরা প্রমাণ করেছি, এ দেশে সব ধর্মের মানুষ যে যার যার ধর্ম পালন করে। কিন্তু এই সম্প্রীতির ধারাকে বাধাগ্রস্ত করতে একটি চক্র এসব নাশকতা ঘটাচ্ছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের প্রশংসা করে বলেন, ‘আমাদের পুলিশ অত্যন্ত দক্ষ এবং দেশপ্রেমিক। আপনারা দেখেছেন গুলশান ও শোলাকিয়ায় তারা অনেক বীরত্বের সঙ্গে জঙ্গিদের মোকাবিলা করেছেন।’
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













