মদ সরবরাহে ব্যর্থ হয়ে সেরা বাবুর্চির আত্মহত্যা


গেল সপ্তাহে বিশে^র সেরা বাবুর্চির মরদেহ মিলেছে নিজ কক্ষে। এটা পরিষ্কার যে তিনি আত্মহত্যা করেছিলেন। তবে কেন তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন সেটা অনেকেরই অজানা। জানা যায়, মদ কেলেঙ্কারিতে জড়িয়ে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তিনি। যে কারণেই বেছে নেন আত্মহত্যার পথ।
মাত্র ৪৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান বিশে^র সেরা বাবুর্চি বোনোয়া ভিওলিয়া। তিনি কোন ‘সুইসাইট নোট’ রেখে যাননি। তবে এটি মোটামুটি নিশ্চিত যে, তিনি আর্থিক সংকটে ভুগছিলেন তিনি।
জানা যায়, বোনোয়ার রেস্তোরাঁয় বিরল ধরনের মদের অর্ডার দেয়া হয়েছিল। যার মূল্য ১৪ হাজার পাউন্ড থেকে সাড়ে ২৭ হাজার পাউন্ড। রেস্তোরাঁকে সেই অর্থ পরিশোধ করা হলেও, তারা সেটা দিতে ব্যর্থ হয়।
২০১৫ সাল থেকে দুষ্প্রাপ্য এবং দুর্লভ মদের বিক্রি শুরু করে বোনোয়ারের সুইস রেস্তোরাঁ। মূল্যবান এই মদ বেশ কয়েকবার বিক্রিও করে প্রতিষ্ঠানটি।
বোনোয়ারের বন্ধু বিলিয়ান জানায়, বিশে^র সেরা বাবুর্চির এই রেস্তোরাঁ মদ বিক্রিজনিত জটিলতার কারণে প্রায় পাঁচ লাখ ৫৪ হাজার ৭০০ এবং ১০ লাখ ৩৭ হাজার পাউন্ড ক্ষতির মুখে পড়ে।
এদিকে গত বছরের ৩০ নভেম্বর ব্যক্তিগত আর্থিক অংশীদারও দেউলিয়া হয়ে যায়।
জানা যায় যে, গত কয়েকমাস ধরে তীব্র আর্থিক সংকটে ছিলেন বিশে^র সেরা বাবুর্চি বোনোয়া ভিওলিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













