মধ্যবাড্ডার প্রিমিয়াম প্লাজার আগুন নিয়ন্ত্রণে


দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর মধ্যবাড্ডার প্রিমিয়াম প্লাজার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন মহানগর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোজাম্মেল হক। তিনি বলেন, আগুন লাগার সঙ্গে-সঙ্গে ভবনের লোকজন ছাদের ওপরে চলে যান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের ছাদ থেকে নিচে নামিয়ে আনেন।
এর আগে মঙ্গলবার রাত ৩টার দিকে ভবনটির একটি শো রুম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। আর আগুন নিয়ন্ত্রণে কাজ করে ২৪টি ইউনিট। তবে এই মুহূর্তে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না বলেও জানান মোজাম্মেল হক।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













