মধ্যরাতে ভূমিকম্পে ফের কেঁপে উঠলো সারাদেশ


রাজধানী ঢাকাসহ সারাদেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১২টা ৪৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
দ্বিতীয় দফা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইক এলাকার ৩৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ৮০ কিলোমিটারে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ১।
ভূমিকম্পের পর অনেককে রাস্তায় নেমে আসতে দেখা গেছে। দ্বিতীয় দফার এ ভূমিকম্পে মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে আজ বিকাল ৩টা ৯ মিনিটে রাজধানীসহ সারাদেশে ভূকম্পন অনুভূত হয়। সে ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ৯ সেকেন্ড। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৭২ কিলোমিটার দূরে ত্রিপুরার আমবাসায়। ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পের কেন্দ্রস্থল।
সাম্প্রতিক সময়ে বেশ ঘনঘন ভূমিকম্প হচ্ছে বাংলাদেশসহ এই অঞ্চলে। বিশেষজ্ঞরা আশংকা করছেন, একটি বড় ভূ-কম্পনের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













