মধ্যরাত থেকে বৃষ্টি, দুর্ভোগ আমিরাতে


সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে সোমবার দিবাগত মধ্যরাত থেকে থেমে থেমে প্রবল বৃষ্টি হচ্ছে। এতে করে আমিরাতবাসীরা চরম দুর্ভোগে পড়েছেন। বৃষ্টির কারণে স্কুল-কলেজ, অফিসের উদ্দেশে বের হওয়া মানুষরা দুর্ভোগে পড়েন।
অপরদিকে আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় ভোগান্তিতে পড়েছেন সর্বস্তরের মানুষ।
সোমবার (২১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার (২২ মার্চ) ও বুধবার (২৩ মার্চ) পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনার পূর্বাভাস দিয়েছিল আমিরাত আবহাওয়া অফিস।
দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য গাড়িচালকদের সতর্ক করা হয়েছে। এতে বলা হয়েছে, রাস্তা পিচ্ছিল থাকবে। এ কারণে গাড়ি চালাতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













