বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মন্ত্রীর বাড়ি ঘেরাও করতে যাচ্ছেন নার্সরা

জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা সোমবার সকাল থেকে বন্ধ করে আন্দোলন করেন নার্সরা। উদ্দেশ্য দাবি আদায়ে স্বাস্থ্যমন্ত্রীর দেখা পাওয়া অথবা প্রধানমন্ত্রীর আশ্বাস পাওয়া। তা আর মেলেনি।

তাই অবস্থানে ভঙ্গ দিয়ে স্থাস্থ্যমন্ত্রীর ধানমন্ডিস্থ বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন আন্দোলনকারীরা। মন্ত্রীর দেখা এবং দাবির ব্যাপারে আশ্বাস না পাওয়া পর্যন্ত বাড়িটি ঘিরে রাখবেন বলে জানান অান্দোলনকারীরা।

সোমবার ব্যাচ মেধা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে ডিপ্লোমা বেকার নার্স অ্যাসোসিয়েশন ও বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির সদস্যরা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা বন্ধ করে দেন।

সোমবার বেলা ১১টার পর প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেয় সংগঠন দুটি। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম না আসা পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর অাশ্বাস না পেয়ে বিকাল পাঁচটার পর পায়ে হেঁটেই স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির দিকে রওনা হন নার্সরা।

এর অাগে প্রেসক্লাবের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করে সংগঠন দুটো। অবস্থানের ২৮ দিনের মাথায় ১মে বিশ্ব শ্রমিক দিবসে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসে দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন।

আন্দোলনকর্মী সুব্রত সরকার বলেন, প্রধানমন্ত্রীর নাম বলে স্বাস্থ্যমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে দাবি মেনে নেয়ার অাশ্বাস প্রদান করেছিলেন। এক মাস পার হতে চললেও অার কোনো খবর নেই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবার ঘরে ফিরে যাবো না। দাবি আদায় করতেই মন্ত্রীর বাড়ি ঘিরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দাবি না মানলে আগামী ৩ জুন ঘোষিত পরীক্ষাতেও তারা অংশ নেবেন না বলে জানান সুব্রত।

এদিকে গুরুত্বপূর্ণ সড়ক জাতীয় প্রেসক্লাবের সামন দিয়ে দীর্ঘ সময় যান চলাচল করতে না পারায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার প্রভাব গোটা রাজধানীতে লক্ষ্য করা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ