মন্দিরের ভেতর তরুনীকে ধর্ষণ, গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি


খাবারের লোভ দেখিয়ে মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে মন্দিরের ভেতরে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উড়িষ্যার জগন্নাথপুর মন্দিরে এ ঘটনা ঘটে।
গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ওই নাবালিকা বারিপদার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার যুবকের নাম গুরুচরণ বেহেরা। নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করেছে বারিপদার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ১১ বছরের ওই নাবালিকা মানসিক ভারসাম্যহীন। বারিপদাতে মন্দিরের কাছেই তার বাড়ি। কাউকে না জানিয়েই ওই রাতে সে মন্দিরের ভেতরে প্রবেশ করে। অনেকটাই রাত হওয়ায় সে সময় মন্দির চত্বর প্রায় ফাঁকাই ছিল। সেই সুযোগে গুরুচরণ তাকে খাবারের লোভ দেখিয়ে মন্দিরের ভেতরে জগন্নাথের গোসলের ঘরে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানেই তাকে ধর্ষণ করা হয়।
মন্দিরের দেখাশোনার দায়িত্বে থাকা অন্যান্য লোকজন এবং স্থানীয়রা ভোর রাতে ওই নাবালিকাকে সেখানে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। নাবালিকা ওই যুবককে চিহ্নিত করলে তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













