শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ, এগিয়ে মেয়েরা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের অধীনে এবছর এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৫ শতাংশ। এবছরও ছেলেদের চেয়ে ফলাফল ভালো করেছে মেয়েরা জিপিএ-৫-এ এগিয়ে রয়েছে। গত বছরের চেয়ে এবার পাসের হার কিছুটা কমেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ছিল ৮৫.৪৯ শতাংশ। 

রোববার (১২ মে)  পরীক্ষার ফলাফল নিয়ে বিস্তারিত তথ্য দেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শামছুল ইসলাম। 

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, বোর্ডের অধীনে ১ হাজার  ৩১৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। মোট ১১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর এসএসি পরীক্ষায় বসতে ফরম পূরণ করেছিল ১ লাখ ২০ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ গ্রহণ করে ১ লাখ ১৯ হাজার ২৩৮ জন। এর মধ্যে ছাত্র ৬০ হাজার ৬১২ ও ছাত্রী ৫৮ হাজার ৬২৬ জন। পরীক্ষায় কৃতকার্য হয়েছে ১ লাখ ১ হাজার ৩৫৮ জন শিক্ষার্থী। 

পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ। এর মধ্যে ছাত্র পাস করেছে ৫০ হাজার ৬৯৪ জন (পাসের হার ৮৩.৬৪ শতাংশ) এবং ছাত্রী পাস করেছে ৫০ হাজার ৬৬৪ জন (পাসের হার ৮৬.৪২ শতাংশ)। জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ১৭৬ জন। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৯৬২ এবং ছাত্রী ৭ হাজার ২২৪ জন। 

তিনি বলেন, বোর্ডের অধীনে জামালপুর জেলায় পাসের সর্ব্বোচ্চ পাসে হার ৮৯.০৯ শতাংশ। এছাড়া ময়মনসিংহে পাসে হার ৮৪.৩৭ শতাংশ, শেরপুরে ৮৩.২২ শতাংশ ও নেত্রকোনায় ৮২.৩৯ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শাখায় ৯২.৭৩ শতাংশ, মানবিক শাখায় ৮০.২১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৮৫.১৬ শতাংশ। বোর্ডের অধীনে শতভাগ কৃতকার্য হয়েছে এমন প্রতিষ্ঠান ৮০টি। শতভাত অকৃতকার্য প্রতিষ্ঠান নেই। 

২০২৩ সালে পরীক্ষায় বসেছিল ১ লাখ ২২ হাজার ৮৭২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করে ১ লাখ ৫ হাজার ৪৭ জন পরীক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৩ হাজার ১৭৭ জন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ