রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মরে গেলে ‘বোন’ বেচে থাকলে ‘মাল’, আর কত?

কিশোরী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ ও ঘাতকের কঠোর শাস্তির দাবিতে আজো কর্মসূচি পালিত হয়েছে ঢাবি ক্যাম্পাসে। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছেন বিভিন্ন শ্রেনী পেশা ও মানবাধিকার সংগঠনগুলো। উপস্থিত সবার মধ্যে একই আওয়াজ একই প্রশ্ন-এভাবে আর কতদিন?

আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় মানববন্ধন করেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ইভেন্ট ‘we are tonu’ । অপরাধীর কঠোর শাস্তির দাবি জানিয়ে ইভেন্টের সদস্য দেবযানী বলেন, একের পর এক হত্যা হচ্ছে, আন্দোলন হচ্ছে অথচ বিচার হচ্ছেনা। আমাদের কি বাইরে বেরোতে দেবেন না? অনেকে আবার যুক্তিখাড়া করে ধর্ষকের পক্ষ নিতে চাচ্ছেন! আমরা যাব কোথায়? এই হত্যার প্রকাশ্য শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। তিনি আরো বলেন, তনু খুন হয়েছে এখন আবেগের রোল উঠেছে। অথচ বেচে থাকলে হয়তো অনেকের চোখেই ‘মাল’ ছিলো। মরে গেলে বোন, বেচে থাকল ‘মাল’ আর কতদিন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন জানান, কোন ছল নয়। অবিলম্বে হত্যার সর্বোচ্চ শাস্তি ও আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও মিডিয়াকে আরো সোচ্চার হওয়ার বিকল্প নেই।

1238_106872_3

তনু হত্যার শাস্তির দাবিতে একই সময়ে টিএসসি হয়ে শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিল করেন সামাজিক সংগঠন ‘প্রচেষ্টা। মিছিলটি শাহবাগ গিয়ে সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে শেষ হয়। উল্লেখ্য, গত রবিবার (২০ মার্চ) রাত ১০টায় কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ নিহত তনুর লাশ উদ্ধার করে।হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়।

doha (2)_106872_412_106872_2

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ