মর্গের ফ্রিজারে ১৫ ঘণ্টা, তার পরেও জীবিত চিনা শিশু


নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেওয়ায় তাঁকে ২৩দিন ইনকিউবেটর-এ রাখতে হয়। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পরেই শিশুটিক বাড়িতে নিয়ে আসে তাঁর পরিবার।
সিয়াচেনে মিরাকেল ঘটানো হনমনথাপ্পার সঙ্গে চিনের এই ছোট্ট শিশুটির কোনও সম্পর্কই নেই। যদিও, ২জনেই চিকিৎসা বিজ্ঞানের তত্ত্বগুলিকে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে মিরাকেল ঘটালেন। এভাবেও মৃত্যুকে ঠেকিয়ে রাখা যায়?
নির্ধারিত সময়ের ২ মাস আগেই জানুয়ারির শুরুতে পূ্র্ব চিনের জিনহুয়া শহরের জেঝিয়াং প্রদেশের একটি হাসপাতালে জন্মায় ওই শিশুটি। নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেওয়ায় তাঁকে ২৩দিন ইনকিউবেটর-এ রাখতে হয়। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পরেই চিনা নববর্ষে শিশুটিক বাড়িতে নিয়ে আসে তাঁর পরিবার।
কিন্তু, বাড়ি ফেরার ২ দিন পরেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। গায়ের রং ফ্যাকাসে হতে থাকে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সারারাত হাসপাতালের মর্গের ফ্রিজারে শিশুটির দেহ কম্বলে মুড়ে রেখে দেওয়া হয়।
ইতিমধ্যে শিশুটির পরিবার তাঁকে সমাধিস্থ করার প্রস্তুতি নিতে শুরু করে। তখনও তাঁরা জানেন না, তাদের জন্য কি চমক অপেক্ষা করে আছে।
প্রায় ১৫ ঘণ্টা মাইনাস ১২ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থাকা শিশুর দেহটি পরের দিন ফ্রিজার থেকে বার করতে গিয়ে হতবাক মর্গের কর্মী এবং শিশুটির আত্মীয়রা। কঁকিয়ে কেঁদে ওঠে শিশুটি। দ্রুত তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে পাঠিয়ে ইনকিউবেটার-এ রেখে শিশুটিকে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা।
এমন মিরাকেল-এর ব্যাখা চিনের ওই হাসপাতালের চিকিৎসকেরাও পাননি। ঠিক যেমন ১৯৬০০ ফুট উচ্চতায় সিয়াচেনে ৬ দিন বরফচাপা থাকার পরেও ভারতীয় সেনা জওয়ান হনমনথাপ্পা কিভাবে বেঁচে থাকলেন তাঁর ব্যাখা খুঁজে পাচ্ছেন না ভারতীয় চিকিৎসকেরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













