মশার বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা ব্রাজিলের


জিকা ভাইরাসবাহী মশার বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছে ব্রাজিল। টেলিভিশনে প্রচারিত রেকর্ড করা একটি বার্তায় দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে এমন ঘোষণা দিতে দেখা গেছে।
বিবিসির খবরে বলা হয়, বার্তায় রৌসেফ বলেন, জিকাবাহী মশা তাড়াতে আগামী শনিবার সেনাদের অভিযান চলবে। সেই অভিযানে বাসাবাড়ি, অফিস-আদালত থেকে মশা নিধন করা হবে।
রৌসেফ বলেন, বেশির ভাগ মশাই জন্মে বাড়ির আনাচে-কানাচে। এই মশা তাড়াতে কেন্দ্রীয় সরকারের সামর্থ্য প্রয়োগ করা হচ্ছে। এই লড়াইকে ‘ব্যর্থ হতে দেওয়া যাবে না’।
ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের সবাইকে এই যুদ্ধে অংশ নিতে হবে।’
‘সবার সাহায্য ও শুভকামনা দরকার আমাদের’, যোগ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
ব্রাজিলসহ লাতিন আমেরিকার ১৪টি দেশে মশাবাহিত জিকা ভাইরাসে লাখ লাখ লোক আক্রান্ত হয়েছে। এদিস ইজিপতি নামে এক ধরনের মশা এ ভাইরাস ছড়ায়। এ ভাইরাসে আক্রান্ত শিশুদের মাথার আকার স্বাভাবিকের চেয়ে ছোট হতে পারে।
লাতিন আমেরিকার দেশগুলোতে সংক্রামক হয়ে দেখা দেওয়া এ ভাইরাস ‘বিস্ফোরকের মতো’ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উদ্ভূত পরিস্থিতিতে সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













