মসুল থেকে ভেগেছে আইএস প্রধান বাগদাদি


আইএস এর শক্ত ঘাঁটি ইরাকের মসুল থেকে আইএস প্রধান আবু বকর আল বাগদাদি ভেগেছে।আইএস প্রধান মসুলে নাই, শুক্রবার এ খবর নিশ্চিত করেছেন ব্রিটিশ পররাষ্ট্র সচিব বরিস জনসন।
ইরাকি সেনা মসুলকে দখলমুক্ত করার পরেই আইএসের প্রধান বাগদাদির খোঁজে অভিযানে নামে। গত দুইদিন আগে ইরাকি সেনারা দাবি করে, তারা বাগদাদিকে চারদিক থেকে ঘিরে ফিলেছে। মসুল থেকে পালাতে পারেননি আইএস প্রধান। আত্মগোপন করে রয়েছেন। ইরাকি সেনাদের এ দাবি প্রত্যাখান করে ব্রিটিশ পররাষ্ট্র সচিব জানান, বাগদাদি মসুলে নেই। বৃহস্পতিবার বাগদাদির একটি অডিও ছড়িয়ে পড়ে। সেই অডিওতে তিনি দীর্ঘ নীরবতা ভেঙে আইএস জিহাদিদের মসুলে লড়াই চালু রাখতে নির্দেশ দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













