মহসিন আলীর আসনে উপনির্বাচন ৮ ডিসেম্বর
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর। আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ মৌলভীবাজার-৩ শূন্য আসনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ সময় ১১ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ২২ নভেম্বর।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহসিন আলী মারা যান। সাংসদের মৃত্যুর পর মৌলভীবাজার-৩ আসনটি শূন্য হওয়ায় ১৪ ডিসেম্বরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।
আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর সংসদ সচিবালয়ের চিঠি পেয়ে উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করতে বৃহস্পতিবার বৈঠকে বসেন নির্বাচন কমিশন ইসি।
কমিশন সভা শেষে সিইসি তফসিল ঘোষণা করেন। এ উপ নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারি রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছে ইসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













