মহাখালী ফ্লাইওভারে যানবাহন চলাচলে বিধিনিষেধ


সংস্কারকাজের জন্য রাজধানীর মহাখালী ফ্লাইওভারে যানবাহন চলাচলে বিধিনিষেধ দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয় ট্রাফিক গুলশান বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাখালী ফ্লাইওভারের এক্সপানসন জয়েন্টসমূহ প্রতিস্থাপন কাজ চলমান। ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেইট থেকে কাকলী অভিমুখী যানবাহনসমূহ শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।
আর ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত কাকলী থেকে জাহাঙ্গীর গেইট অভিমুখী যানবাহন শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













