বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাকে ফুঁসলিয়ে নবজাতকটি নিয়ে যায় দালালরা

রাজধানীর শান্তিবাগে র‌্যাবের হাতে উদ্ধার হওয়া নবজাতকটির মায়ের সন্ধান পেয়েছে র‌্যাব। তার মায়ের নাম বীনা আক্তার (২০)। শুক্রবার রাতে র‌্যাবের মেজর কামরুল ইসলাম নবজাতক ও তার মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে ওই নবজাতকটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের ২১১ নম্বর ওয়ার্ডে অধ্যাপিকা মনীষার তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

নবজাতকটির মা বীনা আক্তার বলেন, তিনি রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় থাকেন। তিন মাসের গর্ভবতী থাকা অবস্থায় তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। এরপর গত ১০ ফেব্রুয়ারি নরমাল ডেলিভারির মাধ্যমে বীনা ওই নবজাতকটির জন্ম দেন। নবজাতকের জন্মের পর আনোয়ারা বেগম সালমাকে বীনার বাসায় নিয়ে যায়। সালমা বেগম তাকে বোঝাতে থাকেন যে, তোমার স্বামী নেই। তুমি কিভাবে চলবা, আর কিভাবেই তোমার সন্তানকে মানুষ করবা। তুমি বাচ্চাটিকে আমার কাছে দিয়ে দাও, আমিই তোমার সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করবো। পরে বীনার কাছ থেকে অনেকটা জোর করে সালমা বাচ্চাটি নিয়ে যায়। পরে সালমা, সাইফুল,আনোয়ারা ও বাবু মিলে শিশুকে এক লাখ টাকায় বিক্রির সময় তারা র‌্যাবের হাতে গ্রেপ্তার হন।

র‌্যাবের গণমাধ্যম শাখার উপ-পরিচালক মেজর রুম্মন মাহমুদ বলেন, এ ঘটনায় শাহজাহানপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ