মাছরাঙ্গার সিইও ফাহিম মুনয়েম আর নেই


বেসরকারি মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মাছরাঙা টেলিভিশনের সর্বশেষ খবর অনুয়ায়ী, আজ বুধবার সকাল সোয়া ছয়টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ফাহিম মুনয়েম। মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি তৌহিদুর রহমান জানান, আজ বুধবার ভোর সোয়া ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে গুলশানের বাসায় ফাহিম মুনয়েমের মৃত্যু হয়। আগামী মাসে তার বয়স হতো ৬৩ বছর।
তৌহিদ বলেন, পরিবারের সঙ্গে কথা বলে পরে দাফনসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। সাংবাদিক সৈয়দ নুরুদ্দিনের ছেলে ফাহিম মুনয়েম নিজেও সংবাদপত্রে কাজ করেছেন দীর্ঘদিন। সংবাদ, মর্নিং সান ও ইউএনবিতে কাজ করার পর তিনি ডেইলি স্টারের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করেন।
ডেইলি স্টারে থাকা অবস্থাতেই ২০০৭ সালে তখনকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের প্রেস সচিবের দায়িত্ব পান ফাহিম মুনয়েম। ওই দায়িত্ব শেষে আবার ফেরেন ডেইলি স্টারে। ২০১০ সালে মাছরাঙ্গা টেলিভিশনের যাত্রা শুরুর সময় তিনি যোগ দেন প্রধান নির্বাহী হিসেবে। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন বলে মাছরাঙ্গা টেলিভিশনের একজন প্রতিবেদক জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













