মাথাপিছু আয় বেড়ে ১৩১৬ ডলার: পরিকল্পনামন্ত্রী


দেশের মানুষের মাথাপিছু আয় ২ ডলার বেড়ে ১ হাজার ৩১৬ ডলার হয়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান ব্যুরো। আগে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৩১৪ ডলার।
দেশের মানুষের মাথাপিছু আয় ১ হাজার ৩১৪ ডলার থেকে বেড়ে ১ হাজার ৩১৬ ডলার হয়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান ব্যুরো।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসির সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
তিনি বলেন, নয় মাসের (জুলাই-মার্চ) তথ্য বিশ্লেষণ করে পরিসংখ্যান ব্যুরো মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধির আভাস দিয়েছিল। চূড়ান্ত হিসাবে দেখা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে ৬ দশমিক ৫৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রবৃদ্ধি বৃদ্ধি পাওয়ায় মাথাপিছু আয়ও বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক হিসাবে মাথাপিছু আয় ধরা হয়েছিল ১ হাজার ৩১৪ ডলার। চূড়ান্ত হিসাবে তা দুই ডলার বেড়ে হয়েছে ১ হাজার ৩১৬ ডলার।
তিনি আরও বলেন, মাথাপিছু আয়ের হিসাবে (নমিনাল) বাংলাদেশের অর্থনীতি বিশ্বে ৫৮তম। আর ক্রয় ক্ষমতার ভিত্তিতে (পারচেজিং পাওয়ার প্যারিটি) এর পরিমাণ ৩ হাজার ১৯০ ডলার। ক্রয় ক্ষমতার ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের ৩৬তম।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













