মাদার তেরেসাকে আজ ‘সন্ত’ ঘোষণা করা হবে


আজ আনুষ্ঠানিকভাবে মাদার তেরেসাকে ‘সন্ত’ ঘোষণা করতে যাচ্ছে ভ্যাটিকান সিটি। কয়েক সপ্তাহ ধরেই এর প্রস্তুতি নিচ্ছে ভ্যাটিকান। খবর বিবিসির।
ভ্যাটিকান সিটিতে এই অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন পোপ ফ্রান্সিস। সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার মানুষ সমবেত হবেন বলে ধারণা করা হচ্ছে।
১৯৯৭ সালে মারা যান মাদার তেরেসা। তার মৃত্যুর পর তার দুটি অলৌকিক ক্ষমতার ঘটনার কথা সামনে আসে। আর সেটি হল, দুজন মৃত্যুপথযাত্রী ব্যক্তি মাদার তেরেসার নাম ধরে সুস্থ হয়ে ওঠেন।
আর এ দুটো ঘটনা মাদার তেরেসার সন্ত হওয়ার প্রক্রিয়াকে এক ধাপ এগিয়ে দিয়েছে। এদিকে ভারতের কলকাতায় মাদার তেরেসা স্থাপিত প্রতিষ্ঠান মিশনারিজ অব চ্যারিটিতেও অনুষ্ঠান হবে তার সন্ত ঘোষণার পর।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













