মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে চাকরি


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তিন ধরনের পদে ৪৪ নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে :
কম্পিউটার অপারেটর
পদটিতে নিয়োগ দেওয়া হবে একজন। ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রিধারী ও তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৮ হাজার ৬০০ টাকা।
হিসাবরক্ষক
হিসাবরক্ষক পদে নিয়োগ পাবেন একজন। ব্যবসায় শিক্ষা থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রিধারী ও তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৮ হাজার ৬০০ টাকা।
অফিস সহকারী
পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস ও তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৭ হাজার ৩৪৫ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত উপায়ে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৯ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :


এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













