মাননীয় প্রধানমন্ত্রীশেখ হাসিনা দুপুরে চট্টগ্রাম যাচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার দুপুরে চট্টগ্রামে যাচ্ছেন।বাংলাদেশ নৌবাহিনীর বহরে প্রথমবারের মতো যুক্ত হওয়া দুটি সাবমেরিনের (ডুবো যুদ্ধজাহাজ) কমিশনিং করতে প্রধানমন্ত্রী দুপুরে চট্টগ্রামের পতেঙ্গাস্থ নৌবাহিনীর ঘাঁটি ইশা খাঁয় পৌঁছাবেন।
এ ছাড়া পতেঙ্গা বোট ক্লাব থেকে প্রধানমন্ত্রী চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নতুন স্থাপিত ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ এর উদ্বোধন করবেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের এনডিসি শেখ নূরুল আলম জানান, প্রধানমন্ত্রী রোববার বেলা ১১টার দিকে হেলিকপ্টারে চট্টগ্রামের পতেঙ্গাস্থ নৌ বাহিনীর ঈশা খাঁ ঘাঁটিতে পৌঁছাবেন। সেখানে প্রধানমন্ত্রী দুটি সাবমেরিনের আনুষ্ঠানিক কমিশনিং করবেন। এর পর বিকেল ৩টার দিকে পতেঙ্গায় বোট ক্লাবে চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে বিকেলেই প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













