মানবতাবিরোধী অপরাধ মামলায় নেত্রকোনায় দুজন গ্রেপ্তার
একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় নেত্রকোনার পূর্বধলা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে এ মামলায় তাদের এখনো গ্রেপ্তার দেখানো হয়নি বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আবদুর রহমান (৭০) ও আহমদ আলী (৭৮)। আবদুর রহমানের বাড়ি উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা গণকপাড়া গ্রাম ও আহমদ আলীর বাড়ি একই উপজেলার সোনাইকান্দা ঘাগড়া ইউনিয়নে।
পরোয়ানা হাতে না পাওয়ায় আবদুর রহমান ও আহমদ আলীকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি জানিয়ে জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, তাদের নাম ঠিকানা যাচাই-বাছাই চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













