শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মানসিক চাপ থেকে মুক্তি চাই?

বর্তমান সময়ে মানসিক চাপ জীবনের অনুষঙ্গ যেন! সব সময় ভয়, হতাশা আমাদের গ্রাস করে থাকে। তবে এসব থেকে বাইরে বেরিয়ে আসতে কিছু কাজ করতে পারেন। এতে কিছুটা হলেও মন শান্ত হবে।

বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া হয়েছে মানসিক শান্তি বজায় রাখার তিনটি পরামর্শ।

বর্তমানে বাঁচুন
বর্তমানে বাঁচুন—কথাটা বলা সহজ। তবে পালন করা খুব কঠিন। আমরা বেশির ভাগ সময়ই অতীতে, নয়তো ভবিষ্যতে বাঁচি। আর এতে আমাদের বর্তমানের সুন্দর সময়টা নষ্ট হয়ে যায়। কষ্টদায়ক অতীত বার বার মনে করবেন না। আর ভবিষ্যতের কথা কে বা বলতে পারে বলুন! তাই বাঁচুন বর্তমানে।

ক্ষমা করতে শিখুন
ক্ষমা মহৎ গুণ—ছোটোবেলা থেকে বহুবার নিশ্চয়ই কথাটা শুনেছেন। কথাটি পালন করলে দেখবেন, শান্তিও পাবেন। তাই ক্ষমা করুন। নিজেকে, অন্যকে।

নিজেকে ভালোবাসুন
নিজেকে ভালোবাসুন। নিজের যত্ন নিন। অনেক ব্যস্ততার মধ্যেও এমন কিছু করুন যেটা আপনাকে প্রশান্ত করবে। এটি হতে পারে পার্লারে গিয়ে ফেসিয়াল করা বা পছন্দের কোনো বই পড়া; এমন কি পছন্দের জায়গায় ঘুরে বেড়ানো। নিজেকে সময় দিন। আর এই বিষয়গুলো আপনার মনকে শান্তি দিতে সাহায্য করবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?