মানুষের সেবা করাই আ’লীগের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের সেবা করাই আওয়ামী লীগের রাজনীতির মূল লক্ষ্য। প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। শনিবার ওসমানি স্মৃতি মিলনায়তনে বেস্ট কমিউনিটি ক্লিনিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ কমিউনিটি ক্লিনিক চালু করেছিল। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে ১০ হাজার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছিল ।
পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবারো সেগুলো চালু করার উদ্যোগ নেয়। সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক তৈরি করা হবে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামে গঞ্জে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













