শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মানুষ আমাদের দেখলে টিটকারি মারে : গয়েশ্বর

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘দেশের জনগণ যন্ত্রণায় ছটফট করছে। আমাদের দেখলে তারা টিটকারি মারে। তাদের ভাষায় আমাদের যা করা উচিত তা আমরা করছি না বা করতে পারছি না।

এর মানে তারাও চায়, আমরা কিছু একটা করি। ’ গতকাল দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তি দাবিতে ডিআরইউতে আয়োজিত এক সুধীসমাবেশে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, ‘জনগণের থাকলেও আমাদের নেতাদের সরকার পতনের আন্দোলনে রাজপথে নামার সাহস নেই। আমাদের ত্রুটিগুলো চিহ্নিত করতে হবে। আন্দোলন সংগ্রামের কৌশল ঠিক করতে হবে। জনগণের প্রয়োজনে যদি আমরা এই সরকারকে বিতাড়িত করতে চাই, সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সে ক্ষেত্রে জনগণের সাহস থাকলেও যারা নেতৃত্বে আছি তাদের সাহসের অভাব রয়েছে। আমরা কী করছি বা করতে পারব, এই ভেবে জনগণ মাঝে মাঝ হতাশ হয়ে পড়ে। ’

‘জননেতা আসলাম চৌধুরী মুক্তি পরিষদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে। পরিষদের সভাপতি জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ। মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘নতুন নেতা আমদানি করা, দলে যোগ দেওয়াদের হঠাত্ নেতা বানিয়ে দেওয়া ও সক্রিয়দের মূল্যায়ন না করার কারণে আজ আমাদের এমন অবস্থা হয়েছে। কারণ, দলের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। আসলাম চৌধুরী কখনো পুলিশের অনুমতি নিয়ে কর্মসূচি পালন করেননি। নিজের শক্তি দিয়ে কর্মসূচি পালন করেছেন; যার কারণে তিনি আজ কারাগারে। ’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী