শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মামলা দিয়ে সরকার আমাকে রাজনীতি থেকে সরিয়ে রাখতে চায় কিন্তু সেটা আর সম্ভব নয় : এরশাদ

তিস্তার পানি চুক্তি এ সরকারের আমলেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার (২৩ এপ্রিল) সকালে বুড়িমারী স্থলবন্ধর হয়ে ভারত যাওয়ার পথে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, ‘মামলা দিয়ে সরকার আমাকে রাজনীতি থেকে সরিয়ে রাখতে চায়। কিন্তু সেটা আর সম্ভব নয়। দীর্ঘ ২৫ বছরের মামলা শেষ হয়েছে। আর কয়েকটি মামলা রয়েছে সেটি শেষ করে আবারও মাঠে নামবো।

জার্তীয় নির্বাচনের বিষয় তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে আলোচনা চলছে আগামী নির্বাচনে ৩’শ আসনের জন্য প্রস্তুতি নিচ্ছে জাতীয়পার্টি।

৫ দিনের সফরে ভারতের কুচবিহার পৈত্রিক বাড়িতে গেলেন হুসেইন মুহম্মদ এরশাদ। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন পার্টির মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার এমপি। রবিবার সকালে রংপুর হয়ে সড়কপথে ভারতে যান সাবেক রাষ্টপতি।

২৭ এপ্রিল তিনি দেশে ফিরবেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি ও তার সফর সঙ্গী সুনীল শুভ রায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী