মায়ের জানাজা পড়তে গিয়ে অসুস্থ হয়ে ছেলের মৃত্যু


চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মায়ের জানাজা পড়তে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে ছেলের মৃত্যু হয়েছে। মারা যাওয়া কৃষকের নাম ইয়াছিন প্রধান (৬২)। তিনি এক ছেলেসন্তানের বাবা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নান্দুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ইয়াছিন প্রধান উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের নান্দুরকান্দি গ্রামের বাসিন্দা। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে মারা যান ইয়াছিন প্রধানের মা আনোয়ারা বেগম (৮২)। মায়ের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েন এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে আনোয়ারা বেগমের জানাজার আয়োজন করা হয়। জানাজায় অংশ নিতে অন্য মুসল্লিদের সঙ্গে কাতারে দাঁড়ান ইয়াছিন প্রধান। জানাজা শুরুর আগে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে চেতন হারিয়ে ফেলেন। স্বজন ও স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলার বেসরকারি সুজাতপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে গতকাল রাতেই মায়ের কবরের পাশে ইয়াছিনের লাশ দাফন করা হয়।
হাসপাতালটির চিকিৎসকের বরাত দিয়ে ইয়াছিন প্রধানের ছোট ভাই মো. বাবর আরিফ বলেন, “স্ট্রোক করে ভাইয়ের মৃত্যু হয়েছে। ভাই মাকে খুব ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। মায়ের মৃত্যু তিনি স্বাভাবিকভাবে নিতে পারেননি।”
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক জানান, বিষয়টি তিনি জেনেছেন। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













