শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মারা গেলেন কোটা আন্দোলনে আহত জবি শিক্ষার্থী সাজিদ

নিজস্ব সংবাদদাতাঃ কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মারা গেছেন।

বুধবার (১৪ আগষ্ট) দুপুর ২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির চৌধুরী।

সিএমএইচের চিকিৎসকরা জানান, আটদিনের বেশি পার হয়ে গেলেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন।

এদিকে সাজিদের মৃত্যুর খবর পাওয়ার পরই দায়ী সবার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সাজিদের মৃত্যুতে শোক প্রকাশ করে কোষাধ্যক্ষ বলেন, “সাজিদের অবস্থা খুবই খারাপ ছিলো। ছেলেটা আর আমাদের মাঝে নেই। ওর বাবা-মা এই শোক কিভাবে সামলাবে! তার আত্মার মাগফেরাত কামনা করছি।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিন আলম সান বলেন, “আমরা আমাদের ভাইয়ের রক্ত বৃথা যেতে দিতে পারি না। সাজিদের মৃত্যুতে জড়িত সকলের বিচার চাই আমরা। সাজিদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা জবিয়ানরা আন্দোলন চালিয়ে যাব।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা চলাকালে গত ৪ আগস্ট মিরপুর এলাকায় গুলিবিদ্ধ হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা (২০১৮-১৯ শিক্ষাবর্ষের) বিভাগের শিক্ষার্থী মো. ইকরামুল হক সাজিদ। মাথার পেছন থেকে বুলেটটি তার চোখের পেছনে আটকে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা: আগষ্ট ১৪, ২০২৪

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ