মার্কিন প্রেসিডেন্ট হতে ট্রাম্পের আর কোনো বাধা নেই


মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নবনির্বাচিত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে আর কোনো বাধা নেই।
সোমবার (১৯ ডিসেম্বর) ইলেক্টোরাল কলেজের ৫৩৮ সদস্যদের মধ্যে প্রয়োজনীয় ২৭০ সংখ্যক ভোট পেয়ে প্রেসিডেন্ট হওয়ার যাবতীয় সংশয় দূর হয়েছে।
ফলে প্রেসিডেন্ট হতে পরবর্তী পদক্ষেপ নিতে আর কোনো বাধা থাকলো। আগামী জানুয়ারি মাসে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারবেন।
গত ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৩০৬ ইলেক্টোরাল ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ট্রাম্প। আর হিলারি পেয়েছিলেন ২৩২ ইলেক্টোরাল কলেজের ভোট। নির্বাচনে ট্রাম্পকে জেতাতে রাশিয়ার হস্তক্ষেপের কথা উল্লেখ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।
এরপর যতই ট্রাম্পের শপথ নেওয়ার সময় ঘনিয়ে আসে ততই রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। আর তাতে ৬৭ জন নির্বাচক বিষয়টির আরো তদন্তের দাবি জানান।
এসব নির্বাচকের মধ্যে যদি ৩৮ জন হিলারির পক্ষে সমর্থন দিতেন তবে পাল্টে যেতে পরতো দৃশ্যপট। শেষ পর্যন্ত ৩০ লাখ পপুলার ভোটে এগিয়ে থেকেও লাভ হচ্ছে সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













