মার্কিন বাহিনীর ওপর এলোপাথাড়ি গোলাবর্ষণ


সিরিয়ায় মার্কিন সেনার ওপর অতর্কিত গোলাবর্ষণ করল রাশিয়ান যুদ্ধ বিমান৷ সংবাদ সংস্থা এএফপিসূত্রে খবর, সম্ভবত ভুলবশতই মার্কিন সেনার উপর এই হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী৷ তারা ভেবেছিল সেখানে আইএস উগ্রবাদীরা ঘাঁটি করে রয়েছে৷
সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন টাউনসেন্ড স্বীকার করে নিয়েছেন এই গোলাবর্ষণের খবর৷ যদিও এরফলে তেমন কোনো হতাহত হয়নি বলেই তিনি জানিয়েছেন৷
যেখানে মার্কিন সেনার ঘাঁটি ছিল সেখান থেকে পাঁচ কিলোমিটার দূরে প্রথম বোমাবর্ষণ হয়৷ পরে মার্কিন সেনা ঘাঁটির দিকে এগিয়ে আসতে থাকে রুশ যুদ্ধ বিমান৷ সেই সময়ই রুশ সেনার সঙ্গে স্পেশাল হট লাইনে যোগাযোগ করে মার্কিন সেনা অফিসিয়ালরা৷ ফলে থেমে যায় গোলাবর্ষণ৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













