মার্কিন বিমানবন্দরে বোমাতঙ্ক, ভারতীয় গ্রেপ্তার


মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ভারতীয়৷ সম্প্রতি মার্কিন বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোর জন্য গ্রেপ্তার করা হল ৫৩ বছর বয়সি পরমন রাধাকিষণকে।
জানা গেছে, গ্র্যান্ড ফর্ক বিমানবন্দরের এক ট্রাভেল এজেন্টকে রাধাকিষণ বলেন, তাঁর ব্যাগে বোম রয়েছে৷ আর এ কথা শুনেই রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন এজেন্ট৷ ঘটনাটি পুলিশকে জানানো হলে তৎক্ষণাৎ রাধাকিষণকে গ্রেপ্তার করে পুলিশ৷ বর্তমানে তাঁকে পুলিশি হেফাজতে জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বিমানবন্দরের কর্মীর কাজে অসন্তুষ্ট হয়েছিলেন রাধাকিষণ৷ তারপরই বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ান তিনি৷ যদিও মার্কিন পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনাটিকে মোটেও সহজভাবে দেখা হচ্ছে না৷ নিরাপত্তা সংক্রান্ত যে কোনও বিষয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর ঘটনা ঘটলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে মার্কিন প্রশাসন। -সংবাদ প্রতিদিন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













