বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মার্কিন সেনাকে হত্যা পরিকল্পনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গ্রেফতার

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসরত বাংলাদেশি এক নাগরিকের বিরুদ্ধে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর প্রতি সমর্থন ও সহযোগিতা দেয়ার অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে, ২৪-বছর বয়সী নিলাশ মোহাম্মদ দাস আইএসের হয়ে এক মার্কিন সেনাকে হত্যার পরিকল্পনা করছিলেন। হামলার আগেই শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।

১৯৯৫ সাল থেকে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করছিলেন দাস।

মেরিল্যান্ডের অ্যাটর্নি জেনারেল রড জে রসেনস্টেইন বলেছেন, ‘হামলার আগেই সন্দেহভাজন ব্যক্তিদের ধরা আমাদের লক্ষ্য। জাস্টিস ডিপার্টমেন্টের কাছ থেকে অ্যামেরিকানরা এটাই প্রত্যাশা করে এবং আমরাও নাগরিকদের সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করি।’

‘দাসের বিরুদ্ধে এই অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে যে তিনি আইএসের হয়ে একজন মার্কিন সেনাকে হত্যার জন্য বদ্ধপরিকর ছিলেন’-বলেন এফবিআই-এর বল্টিমোর ডিভিশনের কর্মকর্তা গর্ডন বি জনসন।

গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএসের প্রতি সমর্থন জানিয়ে এফবিআই-এর নজরদারিতে আসেন নিলাশ মোহাম্মদ দাস।

বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, পুলিশের একজন তথ্যপ্রদানকারীর সহযোগিতায় দাসকে অনুসরণ করা হচ্ছিল।

গত মাসে ভার্জিনিয়ার এক এলাকায় এক বাক্স অস্ত্র কেনার সময় নিলাশ মোহাম্মদ দাসকে গ্রেফতার করে এফবিআই। সোমবার আদালতে প্রাথমিক শুনানির পর তাকে গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে।

নিলাশ মোহাম্মদ দাসের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প