মালদ্বীপে এক মাসের জরুরি অবস্থা জারি


মালদ্বীপে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামেন। বুধবার সরকার বিরোধী এক মিছিলের আগে তিনি এই জরুরি অবস্থা জারি করেন বলে বিবিসি জানিয়েছে।
বুধবার প্রেসিডেন্টের মুখপাত্র মাউজ আলী টুইটার বার্তায় জানান,‘দেশে ৩০ দিনের জরুরি অবস্থা করা হয়েছে এবং আজ বেলা ১২টা থেকে তা কার্যকর করা হচ্ছে।’ ওই বার্তায় আরো বলা হয়েছে, জরুরি অবস্থা চলাকালে নিরাপত্তা বাহিনীকে সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করার ক্ষমতা দেয়া হয়েছে।
দেশের প্রধান বিরোধী দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) সরকার বিরোধী বিক্ষোভ করার মাত্র দুদিন আগে এই ঘোষণা দেয়া হল। এর আগে গত মার্চে দলের নেতা মোহাম্মদ নাশিদকে দেশের সন্ত্রাস দমন আইনের আয়তায় গ্রেপ্তার করা হয়েছিল। তিনি বর্তমানে কারাবন্দি আছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সম্প্রতি প্রেসিডেন্টকে বহনকারী নৌকায় বিস্ফোরণ এবং তারপর একটি এলাকা থেকে বিপুল বিস্ফোরক ও অস্ত্র সরঞ্জাম উদ্ধারের পর থেকে দেশটিতে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। যার প্রেক্ষিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদীবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রেসিডেন্ট ইয়ামেনকে হত্যার চক্রান্তের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













