মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মালয়েশিয়ান নাগরিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া বলছে, তারা দেশটিতে অবস্থানরত সকল মালয়েশিয়ানের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে।

কিম জং-নামের হত্যাকে কেন্দ্র কররে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এই ঘোষণা দিল উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে গত মাসে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করে মালয়েশিয়ান বিমানবন্দরে হত্যা করা হয়।

এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া।

মি. কিমের হত্যা নিয়ে মালয়েশিয়ার তদন্তেরও কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া এবং ময়নাতদন্তের প্রতিবেদনও তারা প্রত্যাখ্যান করেছে।

মৃতদেহটি যে কিম জং নামের সেটিও নিশ্চিত করেনি উত্তর কোরিয়া। তাকে শুধুমাত্র একজন উত্তর কোরিয়ার নাগরিক হিসেবেই তারা স্বীকার করেছে।

নিহত মি. কিম ভিন্ন নামে একটি পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করছিলেন।

যদিও মালয়েশিয়া ঐ হত্যাকাণ্ডের জন্য সরাসরি উত্তর কোরিয়াকে দায়ী করেনি। তবে ব্যাপক সন্দেহ রয়েছে যে পিয়ংইয়ং-ই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

হত্যার সাথে সম্পৃক্ততার অভিযোগে বেশ কয়েকজন উত্তর কোরিয় নাগরিককে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ। এরই মধ্যে একজন ইন্দোনেশীয় এবং একজন ভিয়েতনামিজ নারীকে ঐ হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয়েছে।

সদ্য পাওয়া এই খবরটি আরো তথ্য আসার সাথে সাথে আপডেট করা হবে। আরো তথ্যের জন্য আরো কিছুটা পর পাতাটি রিফ্রেস করুন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প