মালিকের সাথে রাগ হয়ে রাস্তায় ঘুরছে সিংহ!


বিশ্বের বিভিন্ন দেশে যেখানে কুকুর, বিড়াল ও পাখিকে পোষা প্রাণী হিসেবে রাখা হয়। সেখানে দুবাইতে চিতাকে পোষা প্রাণী হিসেবে রাখা হয়। সেখানে যে যার যার নিজ ইচ্ছেমত বাঘ, সিংহ পালন করে।
সম্প্রতি দুবাইয়ের আল-বার্সাতে গত বৃহস্পতিবার একটি সিংহীকে পথে পথে ঘুরতে দেখা যায়। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, নিজের মালিকের সাথে রাগ হয়ে এই সিংহী পথে ঘুরে বেড়াচ্ছিল।
দুবাই পুরসভার পাবলিক পার্ক এবং হর্টিকালচার ডিপার্টমেন্ট এর চিড়িয়াখানা শাখার প্রধান ডাঃ রেজা খান জানান, বৃহস্পতিবার সিংহীটিকে দুবাই পুরসভার দ্বারা অধিকৃত করার পর শুক্রবার সকাল ১১টার দিকে এ চিড়িয়াখানায় আনা হয়েছে। সে আরও জানান, সিংহীটিকে খাবার পানি দেয়া হলেও তা এখনও পানি পান করেনি। তারা বিকেল ৪ টার পরে সিংহীটিকে খাবার দিবেন বলে জানান। সিংহী না খেয়ে এক থেকে দুইদিন পর্যন্ত থাকতে পারে। বিকালে খাবার দিলে হয়ত সে খাওয়া শুরু করবে।
আরব আমিরাতে পোষ্য প্রাণী হিসাবে বিপন্ন বা হুমকিস্বরূপ বন্য প্রাণী রাখা বেআইনি। তবে অনুমতি সাপেক্ষে যে কেউ তাদের পালন করতে পারেন।–সূত্র: মাশালা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













