মালিতে ১০ দিনের জরুরি অবস্থা
মালির রাজধানী বামাকোতে হোটেল রেডিসন ব্লু এ জঙ্গি হামলায় দেশটিতে ১০দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বউবাকার কেইটা সরকার।
দেশটির জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
এছাড়া হামলায় নিহতদের স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে দেশটিতে।
এদিকে মালি হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদার সঙ্গে জড়িত আল-মৌরাবিতউন নামে একটি আফ্রিকান জঙ্গিগোষ্ঠী। টুইটে সংগঠনটি এ ঘটনার দায় স্বীকার করে।
সাহারা মরুভূমিতে সক্রিয় জঙ্গি সংগঠনটির প্রতিষ্ঠাতা আল কায়েদার সাবেক যোদ্ধা মোখতার বেলমোখতার। দুই বছর আগে জঙ্গি দলটি গঠন করেন মোখতার।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













