মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত: আহত ২২


মালয়েশিয়ায় একটি স্কুলের ওপর বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২২ জন আহত হয়েছে। বোরনিও দ্বীপে ওই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। এপির খবরে এ তথ্য জানা গেছে।
খবরে আরো বলা হয়- বিমানবাহিনী জানিয়েছে, ওই হেলিকপ্টারটি রুটিনমাফিক প্রশিক্ষণে অংশ নিয়েছিল। পরে এটি সাবাহ প্রদেশের তাওয়াওয়ের একটি স্কুলের ওপর বিধ্বস্ত হয়। মঙ্গলবার সকালে উড্ডয়নের মাত্র দুই ঘণ্টা পরই বিধ্বস্ত হয় কপ্টারটি। তবে দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন হেলিকপ্টারের ১৪ আরোহী।
কপ্টারটি কি কারণে বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। জেলা পুলিশ কর্মকর্তা মোহামেদ এফেনদি বলেছেন, হেলিকপ্টারটি স্কুলের ক্যান্টিনের ছাদে বিধ্বস্ত হয়েছিল। দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট আঘাত পেয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













