বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মালয়েশিয়া কখনো পুলিশি রাষ্ট্রে পরিণত হবে না

মালয়েশিয়া একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে এমন স্বপ্ন জনগণ কখনো দেখেনি। দীর্ঘ সময় ধরে যে আইন ও প্রবিধান রয়েছে তা থেকে উপলব্ধি করা যায় মালয়েশিয়া পুলিশি রাষ্ট্রে পরিণত হওয়ার আশঙ্কাই বেশি বলে দাবি করেছেন দেশটির ডেমোক্রেটিক অ্যাকশন পার্টির মহাসচিব লিম গুয়ান এং।

লিম গুয়ান এং বলেন, দেশের জনগণ যেমন পুলিশি রাষ্ট্র চায় না, তেমনি মালয়েশিয়ার কোনো রাজনৈতিক দলও দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করার কথা উচ্চারণ করেনি। কিন্তু তারপরও ভুল নীতি ও ভ্রান্ত কৌশলের কারণে পুলিশি রাষ্ট্রের নানা আচরণ এখন লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে সরকার শুধু দেশে নয়, বিদেশেও সমালোচনার পাত্রে পরিণত হবে।

এদিকে পুলিশের আইজিপি তান শ্রী খালিদ আবু বকর বলেন, এ ধরনের দাবি ভিত্তিহীন আমাদের দেশে পুলিশি রাষ্ট্র হতে পারে না। কারণ যদি আমরা আইন ভঙ্গ করি অথবা বিদ্রুপ কোন কর্ম-কাণ্ডে জড়িত থাকি তাহলে দেশের সংবিধান অনুযায়ী আইন রয়েছে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। আর সেই সংবিধান অনুযায়ী কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়।

বুধবার ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার একটি অনলাইন নিউজ পোর্টালে মহাসচিব লিম গুয়ান এং মালয়েশিয়া পুলিশি রাষ্ট্রের দিকে দাবিত হচ্ছে বলে যে প্রশ্ন তুলেছিলেন এরই ধারাবাহিকতায় সংবাদ সম্মেলনে আইজিপি তার সমালোচনা করেন।

উল্ল্যেখ্য, প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ ধামাচাপা দিতে দেশটির পুলিশ বাহিনী লাঠিয়াল বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংস্থার দাবি, রাষ্ট্র পরিচালিত কোম্পানি ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ তহবিল থেকে ৭০ কোটি ডলার আত্মসাতে অভিযুক্ত নাজিব সমালোচকদের মুখ বন্ধ করতে পুলিশি দমন আইন প্রয়োগ করছেন।

এ ব্যাপারে সংস্থাটির এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক ব্রাড অ্যাডাম বলেন, দিন দিন মালয়েশিয়া পুলিশি রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং মুক্ত ও স্বাধীন সমালোচনার অধিকার খর্ব হচ্ছে।

মানবাধিকার সংস্থাটি ক্রিয়েটিং অ্যাকালচার অব ফেয়ার শিরোনামে ওই প্রতিবেদনে আরো বলেছে, নাজিব সরকার দেশটির বিরোধী নেতা, সুশীল সমাজের ব্যক্তি ও মিডিয়া ব্যক্তিত্বকে টার্গেট করে কোনো ধরনের তদন্ত ও অভিযোগ ছাড়াই নিপীড়ন করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প