মালয়েশিয়া যাওয়ার জন্য কাউকে টাকা দিবেন না : প্রবাসীকল্যাণমন্ত্রী
মালয়েশিয়া যাওয়ার জন্য কারও সঙ্গে কোনো ধরনের লেনদেন না করার পরামর্শ দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। তিনি বলেন, কোনো কিছুই এখনো ঠিক হয়নি। কাজেই কেউ যেন কাউকে কোনো টাকা না দেয়। আজ মঙ্গলবার মালয়েশিয়া থেকে সেদেশের সরকারি প্রতিনিধিদল ঢাকায় আসেন। তাঁদের সঙ্গে বৈঠকের পর এক প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
মালয়েশিয়ায় নতুন করে লোক নেওয়ার ব্যাপারে প্রভাবশালী মহল সক্রিয় আছেন এবং তাঁরা আবার নানা দেনদরবার করছেন এমন অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘নোবডি ক্যান বাই মি।’ তিনি আরও বলেন, আমি চাই না বাংলাদেশের লোকজন ওখানে গিয়ে পড়ে থাকবে। সে কারণে যথাযথ প্রশিক্ষণ দিয়ে লোক পাঠানো হবে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













