বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাসিক ২১ লাখ টাকা দিয়েও মেঘনাকে রাখতে চেয়েছিল আমেরিকা

বাড়ির বড় মেয়ে তিনি৷ বাবা- মায়ের আহ্লাদী মেয়ে অসম্ভব মেধাবী। মেয়েকে কাছে পেতে চেয়েছিল খোদ আমেরিকা৷

কিন্তু দেশের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসার কারণেই আমেরিকার ২১ লাখ টাকার চাকরির অফার ফিরিয়ে দিয়েছেন তিনি৷

ভারতের যোধপুরের মেঘনা সিং বর্তমানে রাজস্থানের নয় গোটা ভারতের গর্ব৷ যে বয়সে মেয়েরা ফ্যাশন আইকন হতে চায় সে বয়সে মেঘনা বেছে নিয়েছেন সবচেয়ে কঠিন কাজ৷

মেঘনা বেছে নেন ভারতীয় সেনাবাহিনী৷ সেনাবাহিনীতে মেয়েদের নিয়োগ তেমন বিশেষ না হলেও মেঘনার সেনাবাহিনীতে যোগ দেয়ার ঘটনা অবশ্যই বিশেষ৷

যোধপুরের মেঘনা সিং ভারতীয় স্থলসেনার লেফটেন্যান্ট৷ আপাতত তিনি চেন্নাইয়ে কড়া ট্রেনিং নিচ্ছেন৷ আর্মির পরীক্ষায় পাস করা এমনিতেই বেশ কষ্ট সাধ্য, কিন্তু মেঘনা জল, স্থল, ও বায়ু, ভারতীয় সেনার তিনটি উইংয়ের পরীক্ষাতেই পাস করেছেন৷

এর থেকেও বড় কথা হলো, মেঘনা ভারতীয় সেনায় কাজ করতে চান বলেই আমেরিকার আইটি কোম্পানির লাখ টাকার চাকরি অবলীলায় ছেড়ে দিয়েছেন৷

২০১৪ সালের জুলাই মাসে মেঘনা আমেরিকার ম্যু সিগমা কোম্পানিতে চাকরি পান৷ তার পারিশ্রমিক ছিল বার্ষিক ২১ লাখ টাকা৷ কোম্পানির ব্যাঙ্গালোরের অফিসেই চাকরি করছিলেন তিনি৷

মেঘনা চাকরির শুরুতেই যে পারিশ্রমিক পাচ্ছিলেন তা দেশের তাবড় সাংসদ-মন্ত্রীরাও পান না৷ মেঘনা চাইলে আরামে, বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন৷ কিন্তু মেঘনা বরাবরই চাইতেন দেশের জন্য কিছু করতে৷

ঠান্ডাঘরে চার-পাঁচ মাস কাজ করলেও বরাবারই মেঘনার ভেতরে একটা অসহায়তা কাজ করত৷ মেঘনার মা চাইতেন তার মেয়ে পড়াশোনা করে হয় সরকারি কর্মকর্তা হোক বা সেনাবাহিনীতে যোগ দিক৷

দেশের সেবা করুক। মা মনে করতেন যারা দেশের সেবা করে সমাজ তাদের খুব সম্মান করে৷ অন্যদিকে ছোটবেলা থেকেই ভারতীয় সেনায় যোগ দেয়ার ইচ্ছে ছিল মেঘনার৷

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি