বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মায়ানমারে অভিযানের নামে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ‘মুসলমান নারীদের ধর্ষণ’

মিয়ানমারের রাখাইন প্রদেশের উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক অভিযানে বহু মুসলমান নারী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। কেবল ২৬ নভেম্বর একদিনেই ৩০ জন মুসলমান নারী ধর্ষণের শিকার হয়েছেন।

ভারতের সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এক প্রতিবেদনে দাবি করেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরাই অভিযানের নামে মুসলমান নারীদের ধর্ষণ করেছে।

‘আরাকান প্রজেক্ট’ নামে একটি মানবাধিকার সংস্থার পরিচালক ক্রিস লেওয়া জানিয়েছেন, ২৬ নভেম্বর একদিনে ৩০ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন।

সংবাদমাধ্যম মিয়ানমার টাইমস জানিয়েছে, ওই অঞ্চলে কঠিন সামরিক নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাজ বন্ধ করে দেওয়ার কারণে সঠিক তথ্য যাচাই করাও মুশকিল হয়ে পড়েছে।

ক্রিস লেওয়া জানান, গত ২০ নভেম্বর একটি গ্রামের দুই নারী ও ২৫ অক্টোবর পাঁচ কিশোরী ধর্ষণের শিকার হয়।

গত ২৫ নভেম্বর বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্কের দেওয়া বিবৃতিতে বলা হয়, সামরিক অভিযানের সময় মংডু এলাকায় ১০ নারী ধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন গর্ভবতী নারীও আছেন। পরে তাঁর গর্ভের শিশুটি মারা যায়।

বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্কের কর্মকর্তা উ কেয়াও উইন বলেন, ‘সরকার ওই এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং অপরাধ করেই যাচ্ছে।’

চলতি মাসের শুরুর দিকে রাখাইন প্রদেশের উত্তরাঞ্চলে অভিযান শুরু করে সামরিক বাহিনী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযানের নামে হত্যা, লুট, অগ্নিসংযোগ, ধর্ষণের মতো কাজ করেছে সামরিক বাহিনীর সদস্যরা।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের সহকারী পরিচালক ফিল রবার্টসন জানান, কথা হচ্ছে দেশটির নেত্রী অং সান সু চি ও সরকার এ ব্যাপারে কী ব্যবস্থা নেয়, তা দেখার বিষয়। মানুষের অধিকারের বিষয়ে করা রাজনৈতিক প্রতিজ্ঞার বিষয়ে পরীক্ষা দেওয়ার এটাই সময়।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি