শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মিডিয়াকে ফের এক হাত নিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দেশটির গণমাধ্যমের ওপর নিজের ঝাল ঝেড়েছেন।

ট্রাম্প তার বিরুদ্ধে গণমাধ্যমের সমালোচনাকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দেন। খবর বিবিসির।

ক্ষমতা গ্রহণের ১০০ দিন পূর্তিতে শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমি একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে যাচ্ছি। অথচ সাংবাদিকেরা কোনো খবর না জেনেই আমার সমালোচনা করছেন।’

এ সময় প্রথম ১০০ দিন খুবই সফল বলেও মন্তব্য করেন তিনি।

এদিন হারিসবার্গের আরেক সমাবেশেও ট্রাম্প গণমাধ্যমকে এক হাত নেন।

সেখানে তিনি বলেন, প্রথম ১০০ দিনের সাফল্যের উৎসব ওয়াশিংটন থেকে হাজার মাইল দূরে পৌঁছে গেছে। অথচ এটি প্রচারে আমাদের গণমাধ্যম বড় ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের কোনো মান নেই।

প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প গণমাধ্যমকে আক্রমণ করে চলেছেন। তিনি সাংবাদিকদের পৃথিবীর সবচেয়ে ‘দুর্নীতি পরায়ণ’ বলে বিতর্কের জন্ম দেন।

এর চেয়েও অবাক করা ঘটনা ঘটান সাংবাদিকদের নৈশভোজে অংশ না নিয়ে। রীতি ভেঙে ১৯৮১ সালে রোনাল্ড রিগানের পর ট্রাম্পই প্রথম সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ প্রত্যাখ্যান করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প