‘মিথ্যা বলেই বিএনপি নেতাদের বক্তব্য গরম’


যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, “আমাদের চেয়ে বিএনপি নেতাদের বক্তব্য গরম। কারণ তারা কথায় কথায় মিথ্যা বলে।” আজ শনিবার বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু এডিনিউ-এ যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। আগামী ১১ নভেম্বর যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় ওমর ফারুক বলেন, সত্য কথা বেশি বলা যায় না কিন্তু হাজার হাজার মিথ্যা কথা বলা যায়। বিএনপি’র নেতারা একের পর এক মিথ্যা বলে যাচ্ছে। তবে দেশের জনগণ জানে- কোনটি ঠিক ও কোনটি ভুল।
“ঘরে বসে বিবৃতি দিয়ে, কর্মসূচি ঘোষণার মাধ্যমে রাজনীতি করা যায় না। রাজনীতি করতে হলে জনসম্পৃক্ত কর্মসূচি দিতে হয়। রাস্তায় নেমে আন্দোলন-সংগ্রাম করতে হয়” বলেন যুবলীগ চেয়ারম্যান ফারুক।
বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী। আজ বাংলাদেশ বিশ্ব দরকার প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তি মডেল ১৯৩টি দেশের সর্বসম্মতক্রমে জাতিসংঘে গৃহীত হয়েছে। বিশ্বের মধ্যে আজ আমরা ৩২তম বৃহৎ অর্থনীতি ধর দেশে পরিণত হয়েছি। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগের জন্য, প্রধানমন্ত্রীর জন্য।’
দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে ওমর ফারুক বলেন, দলের স্বার্থে যেকোন ধরনের পরামর্শ যুবলীগের কেন্দ্রীয় কমিটি গ্রহণ করবে। তবে সেসব পরামর্শ অবশ্যই জনসম্পৃক্ত হবে। কারণ আমরা জানি- কিভাবে জনগণের উন্নয়নে কাজ করতে হয়। এজন্য রাজনৈতিক সংগঠন হয়েও যুবলীগ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, দলের প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, কেন্দ্রীয় যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান, ঢাকা উত্তর মহানগরের সভাপতি মাঈনুল হোসেন খান লিখিল, ঢাকা জেলা যুবলীগের সভাপতি সাইফুল আজম খান বারকু প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













