মিরপুরের নিহত জঙ্গি ‘মেজর মুরাদ’ আসলে জাহিদুল


রাজধানীর মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি জাহাঙ্গীর ওরফে মেজর মুরাদের আসল পরিচয় পাওয়া গেছে।
নির্বাচন কমিশনে সংরক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে পুলিশ তার আসল পরিচয় নিশ্চিত করেছে।
তার আসল নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের চাঁন্দপুরে।
মেজর মুরাদের বাবার নাম মো. নুরুল ইসলাম ও মা জেবুন্নাহার ইসলাম। বাবা পুলিশের সাবেক পরিদর্শক।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী জানান, শনিবার নিহতের আঙুলের ছাপ মিলিয়ে নির্বাচন কমিশনে সংরক্ষিত জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার থেকে তার নাম-পরিচয় পাওয়া গেছে।
গত শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের রূপনগরের ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাড়িতে অভিযান চালানোর সময় এক জঙ্গি নিহত হন।
পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল, নিহতের নাম জাহাঙ্গীর ওরফে মেজর মুরাদ। তিনি নিউ জেএমবির সদস্য।
পুলিশের ওই অভিযানের সময় জাহিদুলের গুলি ও চাপাতির কোপে তিন পুলিশ সদস্য আহত হন। তারা হলেন- রূপনগর থানার ওসি শহীদ আলম, পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির, উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













