মিরপুরের রূপনগর অভিযানে ৩ পুলিশ আহত


রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
শুক্রবার রাতে রূপনগর থানার ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর আলম বিষয়টি জানিয়েছেন।
জাহাঙ্গীর আলম জানান, রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর রোডের ৩৪ নম্বর ভবনে জঙ্গি আস্তানা সন্দেহ রূপনগর থানার পুলিশ অভিযান চালায়। এ সময় জঙ্গিদের গুলিতে পুলিশের তিন কর্মকর্তা আহত হয়।
আহত তিন পুলিশ কর্মকর্তা হলেন- রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহীন ফকির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সৈয়দ শহীদ আলম এবং উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল।
আহতদের মধ্যে ওসি দুজন পিঠে এবং এসআই ডানবাহুতে আঘাত পেয়েছেন। আমাদের মেডিক্যাল প্রতিবেদক জানিয়েছেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর তাদের উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













