মিরপুরে পুলিশের জঙ্গি অভিযানে মেজর মুরাদ নিহত


রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান চলছে। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে জেএমবির সামরিক শাখার প্রধান জুলহাস ওরফে মেজর মুরাদ।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় মেজর মুরাদ নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের ৩ সদস্য।
আহত ৩ পুলিশ কর্মকর্তা হলেন- ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহীন ফকির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সৈয়দ শহীদ আলম এবং উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত র্যাব-পুলিশের অভিযান চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













