‘মির্জা ফখরুল মানসিক রোগী, তার চিকিৎসা করানো উচিত’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানসিক রোগী, তার চিকিৎসা করানো উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।
গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মির্জা ফখরুল বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ.স.ম হান্নান শাহ’র মৃত্যু হয়েছে সরকারের নিপীড়ন-নির্যাতনের কারণে। তিনি বলেন, হান্নান শাহ একা নন, আজকে যারা গণতন্ত্রের কথা বলছেন, তাদের ওপরও অত্যাচার-নির্যাতন চলে আসছে।
ফখরুলের এমন বক্তব্যের প্রতি ইঙ্গিত করে হাসান মাহমুদ বলেন, বিএনপির সংগঠন ড্যাবের পক্ষে থেকে ওনার চিকিৎসা করার জন্য মেডকেল টিম গঠন করা উচিত। এতে যদি না হয় তাহলে স্বাধীনতা চিকিৎসক পরিষদ থেকেও ডাক্তারদের নিয়ে তার মানসিক রোগের চিকিৎসা করা যেতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













